মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে আছে। একমাত্র শিশু মারুফকে হারিয়ে এখন পাগলপ্রায় মা। ভোলাহাট উপজেলার হোসেনভিটা (চোটাদহ) গ্রামের দরিদ্র সেলিনার বিয়ে হয় একই উপজেলার চরধরমপুর গ্রামে। মারুফের বয়স যখন এক বছর তখন তার মা সেলিনাকে তালাক দেয় তার বাবা মোহাম্মদ মোহফুল। এরপর মারুফকে নিয়ে দরিদ্র বাবার বাড়িতে আশ্রয় নেন সেলিনা। গরু-ছাগল পালন ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি। বুকের মানিককে হারিয়ে ছয় দিনেও আহাজারি থামেনি তার।
ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





