জয়পুরহাটের পাঁচবিবি শহরের মালঞ্চা এলাকার ছোট যমুনা নদী থেকে বৈশাখী (১২) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে দমদমা এলাকার নিখিল চন্দ্রের মেয়ে।
সহপাঠীরা জানায়, বৈশাখী পাঁচবিবি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বুধবার বিদ্যালয় ছুটির পর তিন বান্ধবী বাড়িতে না গিয়ে ছোট যমুনা নদীর মাউরীতলা সেতুর উত্তর পাশে গোসল করতে নামে। প্রবল ¯্রােতে পড়ে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ সেতুর দক্ষিণ পার্শ্বে ভাসতে দেখে উদ্ধার করা হয়।





