প্রচণ্ড খরা থেকে নিস্তার এবং বৃষ্টি কামনায় ইসতেসকার নামাজ আদায় করলেন কয়েক হাজার মুসুল্লি। ভরা বর্ষাতেও বৃষ্টি না থাকায় কৃষি নির্ভর উপকূলীয় জেলা পটুয়াখালীর রাঙ্গাবালীর কৃষক পড়েছে মারাত্মক বিপাকে। সময় পেরিয়ে গেলেও করতে পাড়ছেনা আমন চাষাবাদ। এদিকে প্রখর রোদে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড খরা থেকে নিস্তার এবং বৃষ্টি কামনায় আল্লার দরবারে করা হয় বিশেষ মোনাজাত ।
আষাঢ় বিদায় নিয়ে এলো শ্রাবণ। কিন্তু দেখা নেই বৃষ্টির। শ্রাবণের তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টি কামনায় রাঙ্গাবালীতে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান কাজী। এতে কয়েক হাজার মুসুল্লি নামাজে অংশগ্রহণ করে। পরে মহান আল্লাহর কাছে ক্ষমাসহ বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
এদিকে আমন ধান চাষের সময় পেরিয়ে গেলেও কৃষকরা করতে পারছে না চাষাবাদ। রোপা আমন চাষাবাদের ভরা মৌসুমেও কৃষকেরা ধানের চারা রোপন করতে পারছে না। বিকল্প পদ্ধতিতে চাষাবাদ করার জন্য নেই সেচের ব্যবস্থা। যার ফলে আমন চাষে চরম বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের।
উপকূলীয় জেলা পটুয়াখালীতে চাষাবাদের উপযোগী মোট কৃষি জমি রয়েছে ২০ লাখ ৯ হাজার হেক্টর। আর এ বছর আমন উৎপাদন হওয়ার লক্ষ মাত্রা রয়েছে এক লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে।











