জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান (১৬)। দুই হাত নেই, একটি পা অচল। তার শারীরিক এই প্রতিবন্ধকতা থামাতে পারেনি অদম্য ইচ্ছা শক্তিকে। একটি মাত্র সচল পা দিয়েই এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসপি পরীক্ষা দিচ্ছে মানিক। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে। মানিক রহমান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়ম দম্পতি ছেলে মানিক। এর আগে পা দিয়ে লিখেই জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মানিক।
এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী মানিক রহমান জানায়, আমাকে নিয়ে বাবা-মা সবসময় দুশ্চিন্তায় থাকেন। আমি চেষ্টা করে যাচ্ছি। একইভাবে পরীক্ষা দিয়ে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।
মানিক রহমানের মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার জন্য দুশ্চিন্তা হলেও লেখাপড়ায় খুব আগ্রহ তার। আমরাও তাকে সাহস দিয়ে যাচ্ছি। ভালো ফলাফল করে সে যেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
মানিকের বাবা ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আমার দুই ছেলের মধ্যে মানিক বড়। জন্মের পর থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার অভ্যাস তৈরি করি। যখন সে জেএসসিতে ভালো রেজাল্ট করেছে তখন থেকে তাকে নিয়ে গর্ভবোধ করি। আমি আশা করছি, সে এসএসসিতেও ভালো রেজাল্ট করবে।
এ বিষয়ে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সুপার মো: মশিউর রহমান বলেন, মানিক রহমান ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী। সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার এসএসসি পরীক্ষা আমরা গুরুত্বসহকারে নেয়ার ব্যবস্থা করেছি। তার লেখা দেখে বুঝার উপায় নেই সে পা দিয়ে লিখেছে। আমরা তার প্রতি আশাবাদী। সে ভবিষ্যতে ভালো কিছু করবে।
জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলম জানান, জেলার ৯ উপজেলায় ৫৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৭ হাজার ১৫১ জন। এর মধ্যে মাধ্যমিক এ ৩৪টি কেন্দ্রে ১৮ হাজার ৮৩৯ জন, ভোকেশনালে ১১টি কেন্দ্রে ২ হাজার ৭৫৭ জন ও মাদরাসায় ১২টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ফুলবাড়ীর মানিক
জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান (১৬)। দুই হাত নেই, একটি পা অচল। তার শারীরিক এই প্রতিবন্ধকতা থামাতে পারেনি অদম্য ইচ্ছা শক্তিকে। একটি মাত্র সচল...





