পুলিশের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও সদর উপজেলা বিএনপি নেতা মহাবুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ
করলে বিচারক জেলহাজতে পাঠান।
জানা যায়, এর আগে সদর থানার উপ-পরিদর্শক মো: শফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়।
চুয়াডাঙ্গার বিএনপির নেতারা বলেছেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশে যেতে বাধা দিতে পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা দিয়ে ও গ্রেফতার করে তাদের হয়রানি করছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দুজনকে জেলহাজতে পাঠান।





