কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাট নদীতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে নৌকাটি দুধকুমার নদীর পারাপারের জন্য পুর্ব পার থেকে নৌকা ভর্তি লোক নিয়ে পশ্চিম পাড় আসছিলো। নৌকা ছাড়ার পর পরই এ দুর্ঘটনা ঘটে।
নৌকা ডুবিতে এ পর্যন্ত একজন নিখোঁজ আছে বলে জানা গেছে। নিখোঁজ মহিলা নালো বেগম বামনডাঙ্গার তেলিয়ানিরকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। তিনি তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার কাজ চালায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান জানান, ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রংপুর থেকে ডুবুরি এনে উদ্ধার কাজ চালানো হয়।
এ রিপোট লেখা পর্যন্ত ওই মহিলার লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা জানায়, নৌকাটিতে ধারণ ক্ষমতার বেশি লোকজন ও যানবাহন নেয়ায় এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাগেশ্বরী দুধকুমার নদীতে নৌকাডুবে একজন নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়া ঘাট নদীতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে নৌকাটি দুধকুমার নদীর পারাপারের...











