নাগেশ্বরীতে রাত জেগে পাহারা দিয়ে অবশেষে বিদ্যুতের তিনটি মিটার ও বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামাদিসহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক মমিনুল ইসলাম (২৩) পাশের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শতিপুরি গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে এবং অপরজন একই এলাকার তাজেল ইসলাম (২০)। শুক্রবার শেষ বিকেলে তাদেরকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে চুরি গেছে বাহের কেদারের আবদুল হকের একটি সেচ পাম্প, সহিদুল ইসলামের একটি মিটার, বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের একটি মিটার, রবিউল ইসলামের ৭০০ ফুট তারসহ অনেকের বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি। বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় অবশেষে গ্রামবাসী গত বৃহস্পতিবার রাত জেগে বিভিন্ন জায়গায় পাহারা বসায়। রাত দু’টার দিকে তারা দেখেন দুই চোর মমিনুল ও তাজেল তিনটি বৈদ্যুতিক মিটার ও কিছু বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে নিয়ে যাচ্ছে। তখন হাতেনাতে আটক করা হয় তাদের। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জহুরুল ইসলামের ছেলে দুধকুমার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুহল আমিনের বাড়ি থেকে চোরাই একটি সেচ পাম্প উদ্ধার করে গ্রামবাসী।
আটক দুই চোর জানায়, চুরি করা বৈদ্যুতিক জিনিসপত্র তারা বিভিন্ন পন্থায় বিক্রি করত। সেচপাম্পটি চুরির রাতেই তারা রুহুল আমিনের কাছে চার হাজার টাকায় বিক্রি করে। তবে তিনি নগদ আড়াই হাজার টাকা দেন। বাকি টাকার বিনিময়ে তাদের চুরি সংক্রান্ত সব ঝামেলা মিটাবেন বলে তিনি আশ্বস্ত করেন।
নাগেশ্বরীতে বিদ্যুতের সরঞ্জাম চুরি : দুই চোর হাতেনাতে আটক
নাগেশ্বরীতে রাত জেগে পাহারা দিয়ে অবশেষে বিদ্যুতের তিনটি মিটার ও বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামাদিসহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে কেদার ইউনিয়নের বাহের কেদার...





