চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মহানন্দা নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজারসংলগ্ন মহানন্দা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ উপুড় হয়ে ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।