আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা। এ উপজেলার ১১২২ জন অসহায়, ভূমিহীন, গৃহহীন, দরিদ্র ও ছিন্নমূল মানুষ তাদের আপন ঠিকানা পেয়েছেন। ইতঃপূর্বে এসব অসহায় মানুষ রাস্তার ধারের কোনো খাস জমিতে, খোলা আকাশে কিংবা পরের জমিতে বসবাস করতেন।
সরেজমিন চরধরমপুর মুজিবপল্লীর বাসিন্দা মুক্তিযোদ্ধা কয়েশ উদ্দিন বলেন, আমার নিজস্ব জমি না থাকায় শেখ হাসিনা আমাকে এ গৃহটি উপহার দিয়েছেন। আমি খুব খুশি। এ পল্লীতে একশ’টি পরিবার বসবাস করছে। এরা সবাই গৃহহীন ও ভূমিহীন ছিলেন। এখানে আমরা আমাদের নিজস্ব ঠিকানায় হাঁস-মুরগি, গরু পালন করছি। শাকসবজির চাষ করতে পারছি। এখানে খেলার মাঠ, মসজিদ, পানি, বিদ্যুৎ, রাস্তা, স্কুল সব কিছুই আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ পল্লীকে আমরা নাম দিয়েছি মুজিব পল্লী।
খুশিতে একই ধরনের মনোভাব ব্যক্ত করেন গৃহ পাওয়া শারীরিক প্রতিবন্ধী নাজমুল হোসেন ও স্বামী পরিত্যক্ত মোমেনা খাতুন। তারা বলেন, এত দিন বড় অবহেলিত ছিলাম। থাকার মতো একটি গৃহ পেয়ে এখন শান্তিতে বসবাস করতে পারবো।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার জানান, ঘরগুলো নির্মাণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিবিড় তদারকি ছিল যাতে কাজের গুণগত মান ঠিক থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, ভোলাহাট উপজেলায় কয়েক ধাপে ১১২২টি ঘর খুব স্বচ্ছ ভাবে নির্মাণ করা হয়েছে। এখন ভূমিহীন গৃহহীনেরা সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। তারা নিজ ঠিকানা পেয়ে স্বাবলম্বী হয়ে উঠার চেষ্টা করছেন। তিনি জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভোলাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার তালিকায় রেখেছেন।
ভোলাহাটে আপন ঠিকানা পেয়ে খুশি ১১২২ পরিবার
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা। এ উপজেলার ১১২২ জন অসহায়, ভূমিহীন, গৃহহীন, দরিদ্র...





