রংপুরের মিঠাপুকুরে কৃষকের ধান কেটে ও মাড়াই করে দিলো ছাত্রলীগ। বুধবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ৪০ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দুর্গাপুর ইউনিয়নের চিতলী উত্তরপাড়া গ্রামে উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাইদ আবদুল্লাহর নেতৃত্বে গ্রামের কৃষক আজগর আলীর ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেন ছাত্রলীগ কর্মীরা। নিজে ধান কেটে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সদস্য রাশেক রহমান।
মিঠাপুকুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
রংপুরের মিঠাপুকুরে কৃষকের ধান কেটে ও মাড়াই করে দিলো ছাত্রলীগ। বুধবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ৪০ শতাংশ জমির ধান কেটে...





