রামগঞ্জে আলোচিত শাশুড়ি রাহেমা বেগম (৫৫) হত্যা মামলায় পুত্রবধূ তাহমিনা আক্তার ও পরকীয়া প্রেমিক জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক রাহিমুল ইসলাম। সোমবার সকালে দীর্ঘ শুনানি শেষে জেলা জজ আদালতের বিচারক রাহিমুল ইসলাম এ রায় দেন। পরকীয়া প্রেমিক জসিম জেলা কারাগারে থাকলেও তাহমিনা বেগম উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান মামলার আইনজীবী কবির হোসেন মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ এপ্রিল রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর মসজিদ বাড়ির প্রবাসী কবির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার ও তার প্রেমিক জসিম পরকীয়ার জেরে শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ^াসরোধে হত্যা করে।
এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী তাহমিনা আক্তারকে বাড়ির ভিতরে আটক করে রামগঞ্জ থানা পুলিশে খবর দেন। পরদিন শাশুড়ি রাহেমা আক্তারের স্বামী আবু তাহের রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রামগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় প্রেমিক প্রেমিকার যাবজ্জীবন
রামগঞ্জে আলোচিত শাশুড়ি রাহেমা বেগম (৫৫) হত্যা মামলায় পুত্রবধূ তাহমিনা আক্তার ও পরকীয়া প্রেমিক জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক রাহিমুল ইসলাম। সোমবার...





