দাফনের ৯ দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। সোমবার বেলা ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ির কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়।
এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ির তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমনকে (প্রকাশ লিমন) আটক করা হয়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম জানান, আমরা মামলা হওয়ার পর তদন্তে নেমে পড়ি। ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলে অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলি। আটক করা হয় গৃহবধূ আসমা আক্তারের স্বামী শাহেদুজ্জামান রিমনকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, আদালতের নির্দেশে ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলামের তত্ত্বাবধানে কাজীরখীল গ্রামের দৌরে আলম মিঝিবাড়ির কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পতেঙ্গা থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবো।
দাফনের ৯ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
দাফনের ৯ দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। সোমবার বেলা ১১টায় রামগঞ্জ...





