রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে পথচারী বৃদ্ধ ইয়াকুব আলী (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে মিঠাপুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী মরহুম এসরাফ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার বড় হযরত পুর ইউপির মাঝগ্রামের বাসিন্দা ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার মাঝগ্রামে বাসিন্দা ইয়াকুব আলী বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে স্থানীয় কুমর গঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় একই পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে এসে পথচারী ইয়াকুব আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ওই ঘাতক ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করে।

পরে মিঠাপুকুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করা হয়। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।