রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল ভাগবাটোয়ারা নিয়ে মেম্বারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও দুই-একজন মেম্বার পালিয়ে গেলেও আহত হয়েছেন মেম্বার আনোয়ার হোসেন। এ ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে উপজেলার বালারহাট ইউনিয়নে চাল ভাগবাটোয়ারা হয়।
বালারহাট ইউপি মেম্বার মাহিদুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান গোলজার, আনোয়ার মেম্বার, মনোয়ার মেম্বারসহ কয়েকজন মেম্বার নিজের বাবা, ভাই, ভাতিজা ও আত্মীয়-স্বজনদের নাম দিয়ে চালগুলো আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করায় হাতাহাতির ঘটনা ঘটে।
চেয়ারম্যান গোলজার বলেন, চাল নিয়ে মেম্বারদের মধ্যে ঝামেলার সূত্র ধরে মাহিদুল মেম্বার মারপিট করেছে আনোয়ার মেম্বারকে।
সোমবার বিকেলে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আনোয়ার মেম্বারের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। তিনি মোবাইল ফোনে বলেন, চালের ঘটনা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে মাহিদুল মেম্বার।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার বলেন, মেম্বারদের মারামারির ঘটনাটি জানি না। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, মেম্বারদের গণ্ডগোলের বিষয়টি জানা নেই। তবে চালের বিষয়ে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল নিয়ে মিঠাপুকুরে মেম্বারদের মধ্যে সংঘর্ষ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল ভাগবাটোয়ারা নিয়ে মেম্বারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ও দুই-একজন মেম্বার পালিয়ে গেলেও আহত...





