চিকিৎসক ও হসপিটালের অন্য কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তিন বছর বয়সী শিশু মাহাদিকে সুন্নতে খতনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ (পুরুষাঙ্গ) পুড়িয়ে ফেলার অভিযোগে চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শিশুটির নানা রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাকতলা পাটোয়ারী বাড়ির আনোয়ার হোসেন।
গত সোমবার বিকেলে রামগঞ্জ ইসলামীয়া হাসপাতাল (প্রা:) এর ডিএমএফ চিকিৎসক ডাক্তার মো: সরোয়ার হোসেন, হসপিটালের পরিচালক সাইফুল্লাহ মানিক, রবিউল আলম রিয়াজ ও ডাক্তারের সহযোগী আবদুল্যাহ আল মাহমুদকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।