কয়েক দিন ধরে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে আমন ধান চাষাবাদ ও মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা।

শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজ শেষে উপজেলার বুজরুক সন্তোষপুর বেলকোলা জামে মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে উপজেলার মানুষ।

এ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় জুমার নামাজ আদায় করে বৃষ্টির জন্য এক বিশেষ দোয়া মোনাজাত করেছেন স্থানীয় মুসল্লিরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা হারুন-অর রশিদ।