জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ মারাকে কেন্দ্র করে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বিমল মাহাতোর মেয়ে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো (৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দু’জনে মাছ ধরছিল। এসময় দু’জন দু’জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করে মারামারি করে। এরই একপর্যায়ে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে তার বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়িতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হয়। রোববার সকালে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।