রামগঞ্জ প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন (৬ মাস মেয়াদি) কমিটি গঠন করা হয়েছে। রামগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ দিনের বিরোধ নিরসনে বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলালের সভাপতিত্বে এক সভায় গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
গোপন ব্যালটে দৈনিক নয়া দিগন্তের রামগঞ্জ সংবাদদাতা ফারুক হোসেন (মাহমুদ ফারুক) সভাপতি ও দৈনিক সময়ের আলোর রামগঞ্জ প্রতিনিধি এম কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, আমাদের সময়ের জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সমকালের জাকির হোসেন সুমন, অর্থ সম্পাদক নবচেতনার মনির হোসেন বাবুল, দফতর ও প্রচার সম্পাদক কালবেলার ইকবাল হোসেন এবং নির্বাহী সদস্য দৈনিক বাংলার এ কে এম মিজানুর রহমান মুকুল, ইনকিলাবের এস এম বাবুল বাবর, মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও মানবজমিনের আবু তাহের।





