রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। গত শনিবার ভোররাতে উপজেলার কেশবপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে শনিবার রাতে প্রথমে বেলাল কসমেটিক্স ও আরিফুল ভ্যারাইটি স্টোরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এতে মামুন কম্পিউটার, মামুন কম্পিউটার, আরিফুল স্টোরসহ চার দোকানে আগুন ধরে যায়। এলাকাবাসী দ্রুত মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মিঠাপুকুর ফায়ার সার্ভিস। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে চারটি দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আমাদের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। গত শনিবার ভোররাতে উপজেলার কেশবপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দু’টি...





