জয়পুরহাটের পাঁচবিবিতে মেহগনি গাছের পাতাপাড়াকে কেন্দ্র করে নিজের মা, বোন ও ভাগনীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আরো চারজন গুরুতর জখম হয়ে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী জেসমিন আরা বেগম (৩২), মৃত তাছের আলীর মেয়ে তোফেলা বেগম (৫০), স্ত্রী রাবেবা বেওয়া (৮০) ও আব্দুল আলিমের ছেলে রুহুল আমিন (২৭)।
সরেজমিন গিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী জেসমিন আরা বেগম বাড়ির পাশে মেহগনি গাছের পাতা পাড়তে গেলে গাছটি নিজের দাবি করে আলীম বাধা দেয়। এতে তাদের মধ্যে বাগি¦তণ্ডার এক পর্যায়ে আলীমের বাড়ির লোকজন কুড়াল, হাঁসুয়া, লাঠি নিয়ে জেসমিনকে এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় জেসমিনের মা ও নানী এগিয়ে এলে তাদেরকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাতে জেসমিনের স্বামী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে আব্দুল আলিম বলেন, আমার লাগনো গাছ থেকে তাড়া পাতা পাড়তে আমি নিষেধ করলেও না শোনায় তাদেরকে মেরেছি।
স্থানীয় ইউপি সদস্য মিনহাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ভুক্তভোগীদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসা নিতে বলি।
পাঁচবিবিতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম
জয়পুরহাটের পাঁচবিবিতে মেহগনি গাছের পাতাপাড়াকে কেন্দ্র করে নিজের মা, বোন ও ভাগনীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল আলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।...





