সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বিজয় চক্রবর্তী জানান, পাটকেলঘাটা কালিবাড়ী রোডের আরিয়ান এন্টারপ্রাইজ ও শ্যামল ঘোষের মুদি দোকানে গভীর রাতে আগুন লাগে। এ সময় আরিয়ান এন্টারপ্রাইজের দোকানে থাকা মোবাইলের পার্টস ও কম্পিউটার এবং শ্যামল ঘোষের মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকান রাজশ্রী স্টোরের মালিক শ্যামল ঘোষ বলেন, আমার মুদি দোকানের সব মালামাল পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৬ লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্ত মোবাইলের দোকান মালিক ইজাজ খান জানান, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। রাত ২টার দিকে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। তবে আগুনের কারণ জানতে পারেননি। এ সময় তার দোকানে ১৪ লাখ টাকার মালামাল ছিল বলে জানান। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস আসে।
আগুনের সূত্রপাত জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন ও বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।
পাটকেলঘাটা বাজারে আগুন : ২ দোকান পুড়ে ছাই
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বিজয় চক্রবর্তী জানান, পাটকেলঘাটা কালিবাড়ী রোডের আরিয়ান এন্টারপ্রাইজ...





