সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠুন দাস (২০) নামে এক রংমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার তৈলকুপি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মিঠুন দাস পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের হরেন্দ্র নাথ দাসের ছেলে।

মিঠুন দাসের প্রতিবেশী শংকর কুমার দাস জানান, মিঠুন দাস মিস্ত্রি কাজ শেষে গোসল করে ভিজা গামছা শুকানোর জন্য বিদ্যুতের তারের উপর দেয়ার সাথে সাথে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটকেলঘাটা নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।