জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় মাছ বিক্রি করতে যাওয়ার সময় পাঁচবিবি-কামদিয়া রাস্তায় নির্মাণাধীন সেতুর খাদে পড়ে জুবাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে তার সহযাত্রী উপজেলার উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিক গুরুতর আহত হন। তারা উভয়েই বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আওলাই ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে নির্মাণাধীন সেতুটির খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আটাপুর ইউনিয়নের কৈমারী গ্রামের মৃত জাহের আলীর ছেলে এবং উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন।