বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুবারক হোসাইন বলেছেন, ‘দেশের মানুষ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। সরকারে গিয়ে আর ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। ফলে জামায়াতে ইসলামীর প্রতি ভালবাসা ও সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে। তাই জামায়াতের নেতাকর্মীদের আজ সগৌরবে দলীয় পরিচয় প্রদান করতে হবে।’
সোমবার (৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী দেয়া হবে বলে উল্লেখ করেন মাওলানা মুবারক হোসাইন।
আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাঈমুর রহমানের সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো: রোকন উদ্দিন, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মাহবুবুর রহমান, আশুগঞ্জ উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট খালেদ মোছান্নাহ, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, জাহিদুল হক জাবেদ মুন্সী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।








