ভোলাহাট উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস গণসংযোগ ও নির্বাচনি পথসভায় ব্যাস্ত সময় পার করছেন। গতকাল শুক্রবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়, চরধরমপুর, বজরাটেক, ফুটানিবাজার, সুরানপুর, খালিআলমপুর, গোহালবাড়িসহ বিভিন্ন গ্রামের ওলি গলি, হাট বাজারে গনসংযোগ করেন তিনি। এছাড়াও গোহালবাড়ি কালিতলায় পথসভায় বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ^াস।
এদিকে ঈগল প্রার্থীর সমর্থনে দলদলী ইউনিয়নের আলিমোড়ে পথসভা করেন গোমস্তাপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিটু মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আ.লীগের সহ সভাপতি আফরাজুল হক বাবুসহ আ.লীগ ও সংগঠনের কর্মী সমর্থকরা।