জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে তিন কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম (২৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে রথ্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার সকালে রথ্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার রাতে পাঁচবিবি পৌরসভাধীন সোনারপট্টি মোড়ে রথ্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাদককারবারি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের চকশিমুলিয়া গ্রামের নাছির উদ্দিন মণ্ডলের ছেলে।