কুড়িগ্রামে নাগেশ্বরীতে স্বামীর কুড়ালের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার হেলিপ্যাড কবিরের ভিটা এলাকায়। নিহতের নাম লতা রানী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পরপরই পালিয়ে গেছে।
পুলিশ জানায়, পারিবাক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। ভোরে স্বামী সত্য চন্দ্র শীল স্ত্রী লতা রানী শীলকে কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার
মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।