সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় একটি প্রাইভেট কার থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। শেখ শাহিন ওই প্রাইভেট কারের চালক বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকায় কারের ভিতর বস্তাবন্দী অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারের ভেতরে হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে ওই কারের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পাটকেলঘাটা থানার এসআই আমির হোসেন জানান, প্রাইভেট কারটিকে (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫) জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে কারের মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তালায় প্রাইভেট কার থেকে বস্তাবন্দী জীবিত মানুষ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় একটি প্রাইভেট কার থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা সদর উপজেলা...





