রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাটে সরকারি জায়গা দখলকরে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিগত মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের নিমিত্তে সরকারি জমিতে অবস্থিত কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সম্প্রতি ওই উচ্ছেদকৃত সরকারি প্রায় এক একর জমিতে বৈরাতি হাটের সংশ্লিষ্ট ইজাদার ওয়াসিম, নুর আলম, সোহেলসহ কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমিতে ১৯টি পাকা দোকানঘর নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে শুনেছি একটা খুপরি ঘর তুলছে, এর বেশি কিছু নয়। সংশ্লিষ্ট ইজারাদার ওয়াসিম বলেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, আমি কিছুই জানি না। স্থানীয় এমপি জাকির হোসেন সরকার বলায় ওসব ঘর নির্মাণ স্থগিত রয়েছে।