সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আঠারোমাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামিরুল ইসলাম উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জামিরুল সকালে দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে উপ-শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোনালী বাজার এলাকায় এলে বিপরীত দিকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জামিরুল মারা যান। পরে খবর পেয়ে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ঘটনাস্থলে গিয়ে তার পরিবারকে সমাবেদনা জানান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনূল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





