লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ আওলাদে রাসূল সা: আল্লামা সাইয়েদ তাহের আহমদ জাবীরী আল মাদানী সাহেব কেবলার তিন দিনব্যাপী ৫৯তম ইছালে ছাওয়াব মাহফিল গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবীরী আল মাদানী ও স্থানীয় সংসদ সদস্য নুরউদ্দীন চৌধুরী নয়ন এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মাহফিলে তাফসির পেশ করবেন ড. মুফতি মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, বায়তুশ শরফের পীর মাওলানা আব্দুল হাই নদভী, মুফতি সাইয়্যেদ তাহের জাবীরী প্রমুখ।