সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবে গত সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার নবাগত ওসি বিপ্লব কুমার নাথ।
প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহসভাপতি নাজমুল হক খান, ইয়াছিন আলী, এম এম জামান মনি, আব্দুল মতিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক আবু হোসেন, মুজিবর রহমান, প্রভাষক নাজমুল হক, শাহীন আলম, এম এম হায়দার আলী, প্রভাষক ফিরোজ কবির, মাহফুজুর রহমান মধু, রিপোন হুসাইন, এস এম মজনু, রায়হান, শাহীন বিশ্বাস প্রমুখ।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, মাদকের সাথে কোনো আপস নেই। ওভারব্রিজের যানজট নিরসনে ইজিবাইক, মাহেন্দ্র রাখার জায়গা শ্রমিকনেতাদের সাথে আলোচনা করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হবে। তিনি থানার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পাটকেলঘাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবে গত সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার নবাগত ওসি বিপ্লব কুমার নাথ।প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে মতবিনিময়...





