ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় শাহেদ হোসেন (১৮) নামের এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কে বিহারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ কালীগঞ্জ পৌরসভা ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। তিনি শহরের আড়পাড়া গ্রামে বসবাস করতেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন শাহেদ আলী। পথে বিহারী মোড়ে পৌঁছালে সামনের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।