চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে সরকারি জমির অর্ধশত বছরের জীবিত আমগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলিমুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর দেয়া হয়েছে।
জানা যায়, ৭ মার্চ বৃহস্পতিবার উপজেলার ঝাউবোনা গ্রামের মন্তাজ আলীর ছেলে জোবাইদুল ইসলাম (৩৬) বজরাটেক গ্রামের নুরসাদার ছেলে রওশন আলী (৩৪) কাশিমপুর গ্রামরে মৃত শান্টু শেখের ছেলে আনোয়ার আলী (৪৫) একই গ্রামের আজহার আলীর ছেলে মো: মামুন (২৫) মৃত কিয়ামতের ছেলে নাইমুর রহমান নসিবকে (৩৭) ঝাউবোনা মৌজার সরকারি জমির আমগাছ কাটতে দেখে অভিযোগকারী ৯৯৯ ফোন করলে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থালে এসে গাছ কাটা বন্ধ করে। এ ঘটনায় জমির পাশের দোকানদার আলিমুন ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত রওশন আলী বলেন, ১৯৯২ সালে সরকারের কাছে আমরা বন্দোবস্ত নিয়েছি। ভোলাহাট সহকারী ভূমি সরোজমিনে এসে আমাদের সীমানা বুঝিয়ে দিয়েছে। গাছ কাটার অনুমতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার অনুমতি লাগলে অনুমতি নিবো।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) আঞ্জুনাম আরা বলেন, আম গাছ কাটলে তাকে অনুমতি নিতে হবে। আমাদের কাছে আম গাছ কাটার অনুমতি নেয়নি।
ভোলাহাটে অবৈধভাবে অর্ধশত বছরের সরকারি আমগাছ কাটার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে সরকারি জমির অর্ধশত বছরের জীবিত আমগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলিমুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী...





