ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে মাছের ঘের, পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার কয়েক শ’ পরিবার।

সোমবার বেলা ১১টায় সাচড়া ইউনিয়নে জাহাঙ্গীর পঞ্চায়েত (৬০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

জাহাঙ্গীর সাচড়াসাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো: ওয়ালিউল্লাহর ছেলে।

সময় নিজ বাড়ীতে ঘূর্ণিঝড় রেমাল এর ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙ্গে তার পেটের ভেতর ঢুকে যায় এবং তার ফুসফুসে আঘাত করে। আঘাতের তীব্রতার কারনে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে জাহাঙ্গীর পঞ্চায়েতের পেটের ভেতর ঢুকে যায় এবং তার ফুসফুসে আঘাত করে। আঘাতের তীব্রতার কারণে তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন হাসপাতালের ডা. রেজওয়ান (আরএম) নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও তেতুলিয়ার পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়ে গেছে। ফলে নদীর তীরবর্তী ঘর-বাড়িতে কোমড় পর্যন্ত পানি দেখা যায়। তেতুলিয়া পাড়ের গাজী বাড়ির কায়সার, রোজিনা, কবিরসহ অন্যারা জোয়ারের পানি বেড়ে গেলে রোববার রাত ১২টায় পাশ্ববর্তী পাকাবাড়িতে আশ্রয় নেন।