জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নেমে সাকিব হাসান (১৭) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্র দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের লিডার কামরুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। উদ্ধার কাজ চলছে।
পাঁচবিবিতে নদীতে গোসল করতে নেমে মাদরাসাছাত্র নিখোঁজ
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে নেমে সাকিব হাসান (১৭) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি...





