‘তোর কোটা তুই নে-আমার ভাইকে ফেরত দে, লেগেছে-রে লেগেছে-রক্তে আগুন লেগেছে’-এ শ্লোগানে রামগঞ্জ শহরে মাথায় লাল ফিতা বেঁধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের বাইপাস সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা গেইট চত্বর হয়ে মূল সড়ক দিয়ে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করলেও কোনো ধরনের সভা বা সমাবেশ করেনি তারা।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘আমরা সবাই সমন্বয়ক। এখানে কেউই নেতা নয়। আমরা পরবর্তী নির্দেশনা পেলে আবার রাস্তায় নামবো।’





