চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শিবগঞ্জে রাস্তায় ডাকাতিকালে ডাকাতদলের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাবেক ইউনিয়ন সদস্য ইউসুফ আলী জানান, রাত ১০টার দিকে শিবগঞ্জ থেকে আসা একটি ভ্যান জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন রাস্তায় এলে একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে আসায় ভ্যানচালক একজন ডাকাতকে ঝাপটে ধরে চিৎকার দিতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এলে বাকি ডাকাত পালিয়ে যায় এবং আটক ডাকাতকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলে।
ভোলাহাটে রাস্তায় ডাকাত দলের সদস্যকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শিবগঞ্জে রাস্তায় ডাকাতিকালে ডাকাতদলের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সাবেক...





