সুখী, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কান্দিরপাড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সকল অনাচার রোধ করে সুখী, সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ আপামর জনতার প্রতি আহ্বান জানান কুমিল্লা মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: বদিউল আলম সুজন।

এ সময় তিনি ওই এলাকায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের নির্যাতনকারী আওয়ামী নেতাকর্মীদের ওপর আক্রমণ কিংবা প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমা করার আহ্বান জানান তারা।

কান্দিরপাড় ইউনিয়ন জামায়াতের আমির আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাশেম।

সমাবেশে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।