তালা উপজেলা জামায়াতে ইসলামীর সাথে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাক্ষাৎ করেছেন। গত রোববার সন্ধ্যায় পাটকেলঘাটায় অবস্থিত তালা উপজেলা জামায়াত অফিসে এসে ক্ষতিগ্রস্তরা তাদের বর্তমান অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন।
এ সময় ৫ আগস্ট পাটকেলঘাটা বাজারে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রীনা টেলিকমের স্বত্বাধিকারী রূপায়ন হাজরা তার দোকানে থাকা সব মোবাইল, ব্যাংকের চেক বইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল লুটপাটের ঘটনার বিষয়ে তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের কথা শুনে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য সাবেক উপজেলা আমির ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শূরা সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক ইয়াসিন আলী সরদার, জয়ন্ত বিশ্বাস, লক্ষণ দাস, মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।
তালা উপজেলা জামায়াতের সাথে হিন্দু সম্প্রদায়ের সাক্ষাৎ
তালা উপজেলা জামায়াতে ইসলামীর সাথে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সাক্ষাৎ করেছেন। গত রোববার সন্ধ্যায় পাটকেলঘাটায় অবস্থিত তালা উপজেলা জামায়াত অফিসে এসে ক্ষতিগ্রস্তরা তাদের বর্তমান অবস্থান...





