ব্যারিস্টার মো: মনির হোসেনকে আরকাঞ্জেল ইউনিভার্সিটি-স্কুল অব মেডিসিন ইন অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার ট্রাস্টি নিযুক্ত করা হয়েছে।
ব্যারিস্টার মনির বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মরহুম নূর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে। ২০২৩ সালে নিজ গ্রামে আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তীতে এলাকার বিভিন্ন পর্যায়ের গরিব দুঃখীদের বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার অগ্রগতির প্রতি তার অবিচল নিষ্ঠার পরিচয় তুলে ধরেছেন। ব্যারিস্টার মনির বর্তমানে যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত।