চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুইজনের মারা গেছে। গতকাল সকালে উপজেলার বাড়বকুণ্ডের নতুনপাড়া ও দীঘির নামা এলাকায় নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম ও আবুল বশর দু’জনেই সিনজি অটোরিকশা চালক। তবে তাদের পরিবারের দাবি তারা মদ পানে নয় তাদের সুগার নীল হয়ে মৃত্যু হয়। জানা যায়, দীঘির নামা কাপ্তান বাড়ির আমিনুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও তার বন্ধু নতুনপাড়ার মো: আবদুল্লাহর ছেলে আবুল বশর (৩৮) দীর্ঘ দিন ধরে মদপানে অভ্যস্ত ছিল।





