বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টু ও তার স্কুলশিক্ষক ভাই আশরাফ মাহমুদ হিরু। ঘটনাটি গত শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ঘটেছে।
ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রেহানা বেগম অভিযোগ করেন, তাদের ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করে আসছিলেন পার্শ্ববর্তী সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সান্টু ও তার ভাই আশরাফ মাহমুদ হিরু। এ নিয়ে তাদের সাথে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলে আসছে। গত বুধবার সকালে জমির ওয়ারিশ জালাল হাওলাদার জমিতে চাষাবাদ করতে গেলে চেয়ারম্যান জাকির হোসেন ও তার ভাই জালালকে মারধর করে। খবর পেয়ে গ্রামবাসী একত্র হয়ে হামলাকারী দুই ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে জাকির হোসেন সান্টু বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তি জালাল হাওলাদার গংরা দখল করে চাষাবাদ করতে শুরু করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা চালান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদীতে জমি দখল করতে গিয়ে আ’লীগ নেতা লাঞ্ছিত
বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সান্টু ও তার স্কুলশিক্ষক ভাই আশরাফ...





