বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরাম সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী।
এ কর্মসূচিতে প্রধান বক্তব্য দেন, চট্টগ্রাম আন্তর্জাতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পন্থিছিলা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ নুরুল কবির, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার কাজী নজরুল ইসলাম, মাস্টার মো: তাহের, খাইরুদ্দিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সীতাকুণ্ডের বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।





