আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিমকে ফকিরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়ি রামপাল থেকে ঢাকায় যাওয়ার পথে ফকিরহাট বিশ্বরোডে কিছু সময় অবস্থানকালে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ফকিরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দেশের চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন গাজী মোনাওয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোফাজ্জেল হায়দারসহ ফকিরহাটের সর্বস্তরের মানুষ।