কুমিল্লার লাকসামে ইজিবাইকের ধাক্কার পর কাভার্ডভ্যানের চাপায় ওমর ফারুক (২১) নামে এক মোটরসাইকেলআরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে লাকসাম বাজার থেকে কুমিল্লায় যাচ্ছিলেন ফারুক। পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার নশরতপুর এলাকায় মৌসুমি ফার্নিচার সামনে ইজিবাইকের সাথে ধাক্কা মোটরসাইকেলটির। এতে সড়কে ছিটকে পড়েন তিনি এবং পেছন থেকে আসা কাভার্ডভ্যানের চাপায় ঘটনার স্থলে তার মৃত্যু হয়।