বরিশালের আগরপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে রোববার লোকসাহিত্য একাডেমি আয়োজন করে প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুল স্মরণোৎসব ২০২৬’।
কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহবুবুল হক, বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকতার উদদীন চৌধুরী, কবি পথিক মোস্তফা, সাংবাদিক আযাদ আলাউদ্দীন, আলোচক হিসেবে বিশিষ্ট কলামিস্ট আরিফ আহমেদ মুন্না, সহকারি অধ্যাপক স্বপন কুমার বড়াল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকির হোসেন সবুজ, কবি স.ম জসিম উদ্দিন ও মাহমুদ ইউসুফ।
অনুষ্ঠান উদ্বোধন করেন আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন। স্বাগত বক্তব্য দেন কবি মাহবুব রহমান। অনুষ্ঠানে নজরুলের কর্মময় জীবন এবং কবিতার নানা অনুসঙ্গ নিয়ে অতিথিবৃন্দ গভীর আলোকপাত করেন।
বাচিক শিল্পী জাহিদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় কবি আহমেদ বেলাল, জিয়াউল হক, শোয়েব আহমেদ, জিল্লুর রহমানসহ অনেক তরুণ কবি কবিতা আবৃত্তি করেন। শেষে জগলুল আহমেদ শামীম ও শাহরিয়ার হিমুর পরিচালনায় স্থানীয় শিল্পীরা নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন।











