মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মো: মিজানুর আকন (৩৪) নামে এক মদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মিজানুর আকন মনোহরখালী গ্রামের আ: মজিদ আকনের ছেলে।
মির্জাগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: কাওসার আহমেদ জানান, এএসআই (নিরস্ত্র) সালাউদ্দীন ও মো: মাসুদ রানাসহ (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাগঞ্জ থানাধীন মনোহরখালী এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান কালে মনোহরখালী গ্রামে মিজানুর আকনের বসত ঘরে মিজানুর আকনের হেফাজতে থাকা ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দসহ মিজানুর আকনকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান জানান, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মিজানুর আকনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।















