রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ইয়াসিন শেখের পরিবারকে আর্থিক সহযোগিতা পাঠিয়েছন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে ইয়াসিন শেখের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, জেলা বিএনপি সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন রুমন, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধরী লিলি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম খান শহীদ, এস এম দুলালসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।





