জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ২ জুন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৩ জুলাই ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
বুধবার (২৮ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৪০০/- (চারশত) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus/Important Notice থেকে জানা যাবে।








